চকিত ভাবনা নিজের জনগণের পাশাপাশি......

প্রসঙ্গ সাধারণ ক্ষমা আরব আমিরাতে
"চকিত ভাবনা"

সারা দুনিয়া যখন অভিবাসী প্রবাসী খেদাও নীতিতে তখন মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত অবৈধ প্রবাসীদের দু'হাত ভরে দিয়েছে।
যদি ও শুরুতে বাংলাদেশীসহ লেবার মিনিষ্ট্রিতে  নিষেধাজ্ঞা দেশ গুলোর জন্য সমান সুযোগ ছিল না তারা লেবার ভিসায় পূর্ণবাসনের আওতাভুক্ত ছিল না সাধারন ক্ষমার অর্ধেক সময়ে এসে সংযুক্ত আরব আমিরাত নীতিনির্ধারণী পর্যায় সবার জন্য সমান ডিগ্রী জারী করে।
আমাদের রাষ্টদূত ড.ইমরান স্যারের তৎপরতা ছিল লক্ষণীয় তিনি যথেষ্ট সচেতন বাংলাদেশী অধিকার আদায়ের জন্য এই নিয়ে তিনি কাজ করে যাচ্ছে দৃঢ়ভাবে ।
এখন থেকে আরব আমিরাতে যে সকল অবৈধ  বাংলাদেশী বৈধ পাসপোর্ট ও আরব আমিরাত সরকার কতৃক ঘোষিত সাধারন ক্ষমার সিকারস বা ছয় মাসের ভিসা পেয়েছে তারা যে কোন পর্যায়ের ভিসার জন্য আবেদন করতে পারবে। আগে যা শুধু মাত্র পার্টনার আরবীর ঘরের বাংলাদেশীর জন্য উন্মুক্ত ঊনিশ ক্যাটাগরিতে সীমাবদ্ধ ছিল।
আমরা বিভিন্নভাবে জেনেছি সাধারন ক্ষমার ডিগ্রীর দুবাইয়ের শাসক আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের একাত্ত ইচ্ছেতে অবৈধ প্রবাসীদের বৈধ করণের লক্ষ্য তিনি বিশেষ ভাবে উদ্যোগ নেন তিনি আরব আমিরাত কে সুখি রাষ্ট হিসাবে দেখতে চাই।
তিনি অবৈধ প্রবাসীদের মনের যন্ত্রণা ঘরে ফিরার তাড়না অনুভব করেন সবাই যেন এইখানে সস্থি নিয়ে সুখে শান্তিতে কাজ করে দেশে যেতে পারে পরিবার পরিজনের সাথে সময় অতিবাহিত করে কাজে ফিরে আসতে পারে সত্যি কি অসাধারণ দৃষ্টিভঙ্গি একজন রাষ্ট্র নায়ক হিসাবে কি মহান চকিত ভাবনা নিজের জনগণের ভাষার পাশাপাশি প্রবাসীদের মনের ভাষা দুঃখ সমান ভাবে অনুভব করলেন।
আর আমরা বাংলাদেশীরা অপেক্ষায় আছি লেবার ভিসা অথবা ভিসা পরিবর্তনের সুযোগের সেই টা হলে সত্যি আপনার রাষ্ট্র সুখি হবে আপনার চাওয়া সত্যিকারের পূর্ণতা পাবে আপনি নিশ্চয়ই মহান  হৃদয় দিয়ে অনুভব করবেন দীর্ঘ ছয় বছর বাংলাদেশীর বুকে যে পাথর ছাপা দিয়ে যাতনা ভোগ করে যাচ্ছে অপেক্ষায় অপেক্ষায় থেকে আশায় আশায় চেয়ে আছে ভিসা পরিবর্তনের সুযোগ কবে আসবে।


Powered by Blogger.