অধ্যক্ষকে পানিতে ডুবালো ছাত্রলীগ।
অধ্যক্ষ ফরিদ উদ্দীন দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার ষ্টাফ রিপোর্টের বরাদ্দে বলেন ছাত্রলীগের কিছু ছেলেরা তার কাছে কিছু অন্যায় দাবি নিয়ে আসে।সেই দাবি পূরণ করা আমার পক্ষ কে সম্ভব না তারা এই কারণে আমার উপর ক্ষুব্ধ হয়।
দাবী গুলো ছিল ক্লাসে নিয়মিত অনউপস্থিত দুই জন ছাত্রের ফরম পূরণ করিয়ে দিতে হবে।এই নিয়ে আজ সকালে আর অফিসে আসে আমি না করিয়ে দিয়ে বিভাগীয় প্রধানের কাছে যেতে পরামর্শ দিলাম।এ সময় তারা আমাকে নিয়ে আমার সামনে অশালীন মন্তব্য করে। এতে আমি তাদের উপর ক্ষুদ্ধ হয়ে কয়েকটি কথা বলি।
এর পর তারা আমার উপর ক্ষুদ্ধ হয়ে বের হয়ে যায়।
আজ দুপুরে যোহরের নামাজ পড়ে আসার সময় কামাল হোসেন সৌরব আমার পথ আটকে দাঁড়িয়ে আমার সাথে কথা আছে পুকুর পাড়ে যেতে বলে।আমি আপত্তি জানালে এক পর্যায় তারা আমাকে তুলে নিয়ে গেয়ে পুকুরে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়
তাদের মধ্যে দুই জনের মুখ বাধা ছিল।তিনি বলেন, যেখানে আমাকে ফেলে দিয়েছে সেই পুকুরে পানির গভীরতা ছিল ১২ থেকে ১৫ ফুট। আমি সাঁতার জানা লোক তাই বেঁচে গেছি।পরে সাঁতার কেটে পাড়ে চলে এসেছি।সবাই আমাকে টেনে পাড়ে তুলে নিয়ে আসে সাঁতার না জানলে হয়তো আজই শেষ হয়ে যেতাম।
এই দিকে রাজশাহীর চন্দ্রিমা থানার (ওসি) শেখ গোলাম মোস্তফা জানান তিনি খবর পেয়ে পলিটেকনিকে অতিরিক্ত পুলিশ প্রেরণ করেছে।এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে ক্যাম্পাসের সিসিটিভির ভিডিও ফুটেছ দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments